Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ (BENOCV)

গীত 7

শাস্ত্র অবাধে পড়ুন। এই অধ্যায়ের Divine Threads অধ্যয়ন শীঘ্রই আসছে।

1হে সদাপ্রভু, আমার ঈশ্বর, আমি তোমাতে শরণ নিই; যারা আমার পিছু নেয় তাদের হাত থেকে আমায় রক্ষা করো ও উদ্ধার করো,
2নতুবা তারা সিংহের মতো আমাকে ছিঁড়ে ফেলবে আর খণ্ডবিখণ্ড করবে এবং আমাকে উদ্ধার করার মতো কেউ থাকবে না।
3হে সদাপ্রভু, আমার ঈশ্বর, যদি আমি অন্যায় কাজ করেছি ও আমার হাতে অপরাধ আছে,
4যদি আমি বন্ধুর প্রতি বিশ্বাসঘাতকতা করেছি যদি অকারণে আমার শত্রুকে লুট করেছি;
5তবে আমার শত্রু আমাকে তাড়া করে বন্দি করুক; আমার প্রাণ মাটিতে পদদলিত করুক এবং আমার সম্মান ধুলোয় মিশিয়ে দিক।
6হে সদাপ্রভু, তুমি ক্রোধে জেগে ওঠো; আমার শত্রুদের কোপের বিরুদ্ধে জেগে ওঠো। হে ঈশ্বর, তুমি জাগো, তোমার ন্যায়বিচার প্রতিষ্ঠা করো।
7তোমার চারপাশে জাতিরা সমবেত হোক, ঊর্ধ্বলোক থেকে তুমি তাদের শাসন করো।
8সদাপ্রভু সব মানুষের বিচার করুক। আমার ধার্মিকতা অনুযায়ী, হে সদাপ্রভু, আমার সততার বলে, হে পরাৎপর, আমাকে নির্দোষ মান্য করো।
9দুষ্টদের অত্যাচার তুমি বন্ধ করো এবং ধার্মিকদের সুরক্ষিত করো তুমি, হে ন্যায়পরায়ণ ঈশ্বর, সকলের হৃদয় ও মন অনুসন্ধান করো।
10পরাৎপর ঈশ্বর আমার ঢাল , যিনি ন্যায়পরায়ণদের রক্ষা করেন।
11ঈশ্বর ন্যায়পরায়ণ বিচারক, এমন ঈশ্বর যিনি প্রতিনিয়ত তাঁর ক্রোধ প্রকাশ করেন।
12যদি সে ক্ষান্ত না হয়, তিনি তাঁর তরোয়ালে ধার দেবেন; ধনুক প্রস্তুত করবেন ও তির লাগাবেন।
13তিনি তাঁর ভয়ংকর অস্ত্র প্রস্তুত করেছেন; তিনি তাঁর জ্বলন্ত তির প্রস্তুত করেন।
14যে ব্যক্তি গর্ভে অধর্ম ধারণ করে সে বিনাশের পরিকল্পনায় পূর্ণগর্ভ হয় ও মিথ্যার জন্ম দেয়।
15যে অন্যদের ফাঁদে ফেলার জন্য গর্ত করে, সে নিজের তৈরি গর্তেই পতিত হয়।
16তারা যে সমস্যা সৃষ্টি করে তা তাদের উপর ফিরে আসে; তাদের অত্যাচার তাদের মাথার উপরেই ফিরে আসে।
17আমি সদাপ্রভুকে তাঁর ধার্মিকতার জন্য ধন্যবাদ দেব; আমি সদাপ্রভু পরাৎপরের নামের স্তুতিগান করব।
Biblica® Open Bengali Contemporary Version™ (BENOCV) © 2007, 2017, 2019 Biblica, Inc. Source: eBible.org/benobcv/. License: CC BY-SA 4.0. “Biblica” and the Biblica Logo are registered trademarks of Biblica, Inc. Used with permission.