Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ (BENOCV)

গীত 14

শাস্ত্র অবাধে পড়ুন। এই অধ্যায়ের Divine Threads অধ্যয়ন শীঘ্রই আসছে।

1মূর্খ নিজের হৃদয়ে বলে, “ঈশ্বর নেই।” তারা দুর্নীতিগ্রস্ত, তাদের কাজ ভ্রষ্ট; সৎকর্ম করে এমন কেউই নেই।
2সদাপ্রভু স্বর্গ থেকে মানবজাতির দিকে চেয়ে দেখেন, তিনি দেখেন সুবিবেচক কেউ আছে কি না, ঈশ্বরের অন্বেষণ করে এমন কেউ আছে কি না!
3সকলেই বিপথগামী হয়েছে, সকলেই দুর্নীতিগ্রস্ত হয়েছে; সৎকর্ম করে এমন কেউই নেই, একজনও নেই।
4এসব অনিষ্টকারীর কি কিছুই জ্ঞান নেই? তারা আমার ভক্তদের রুটি খাওয়ার মতো গ্রাস করে; সদাপ্রভুর কাছে তারা কখনও সাহায্য প্রার্থনা করে না।
5নিদারুণ আতঙ্কে তারা বিহ্বল হয়েছে, কারণ ঈশ্বর ধার্মিকদের সভায় উপস্থিত থাকেন।
6তোমরা অনিষ্টকারীরা অসহায়দের প্রচেষ্টা ব্যর্থ করো, কিন্তু সদাপ্রভু তাদের আশ্রয়।
7আহা, ইস্রায়েলের পরিত্রাণ আসবে সিয়োন থেকে! যখন সদাপ্রভু তাঁর ভক্তজনদের পুনরুদ্ধার করবেন, তখন যাকোব উল্লসিত হবে আর ইস্রায়েল আনন্দ করবে।
Biblica® Open Bengali Contemporary Version™ (BENOCV) © 2007, 2017, 2019 Biblica, Inc. Source: eBible.org/benobcv/. License: CC BY-SA 4.0. “Biblica” and the Biblica Logo are registered trademarks of Biblica, Inc. Used with permission.