Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ (BENOCV)

গীত 136

শাস্ত্র অবাধে পড়ুন। এই অধ্যায়ের Divine Threads অধ্যয়ন শীঘ্রই আসছে।

1সদাপ্রভুর ধন্যবাদ করো, কারণ তিনি মঙ্গলময়। তাঁর দয়া অনন্তকালস্থায়ী।
2দেবতাদের ঈশ্বরের ধন্যবাদ করো। তাঁর দয়া অনন্তকালস্থায়ী।
3প্রভুদের প্রভুর ধন্যবাদ করো, তাঁর দয়া অনন্তকালস্থায়ী।
4তাঁর প্রশংসা করো যিনি একাই মহৎ ও আশ্চর্য কাজ করেন, তাঁর দয়া অনন্তকালস্থায়ী।
5যিনি নিজের প্রজ্ঞাবলে এই আকাশমণ্ডল সৃষ্টি করেছেন, তাঁর দয়া অনন্তকালস্থায়ী।
6যিনি জলধির উপরে পৃথিবী বিস্তার করেছেন, তাঁর দয়া অনন্তকালস্থায়ী।
7যিনি বড়ো বড়ো জ্যোতি সৃষ্টি করেছেন— তাঁর দয়া অনন্তকালস্থায়ী।
8দিনের উপর শাসন করতে সূর্য, তাঁর দয়া অনন্তকালস্থায়ী।
9রাত্রির উপর শাসন করতে চাঁদ ও তারকামালা; তাঁর দয়া অনন্তকালস্থায়ী।
10যিনি মিশরের প্রথমজাতদের আঘাত করেছিলেন, তাঁর দয়া অনন্তকালস্থায়ী।
11যিনি ইস্রায়েলকে তাদের মধ্য থেকে মুক্ত করলেন তাঁর দয়া অনন্তকালস্থায়ী।
12তাঁর শক্তিশালী হাত ও প্রসারিত বাহু দিয়ে; তাঁর দয়া অনন্তকালস্থায়ী।
13যিনি লোহিত সাগর দু-ভাগ করলেন তাঁর দয়া অনন্তকালস্থায়ী।
14যিনি ইস্রায়েলীদের তার মধ্যে দিয়ে বার করে আনলেন, তাঁর দয়া অনন্তকালস্থায়ী।
15কিন্তু ফরৌণ ও তার সেনাবাহিনীকে যিনি লোহিত সাগরে নিক্ষেপ করলেন; তাঁর দয়া অনন্তকালস্থায়ী।
16যিনি তাঁর প্রজাদের মরুপ্রান্তরের মধ্য দিয়ে পরিচালিত করলেন, তাঁর দয়া অনন্তকালস্থায়ী।
17যিনি মহান রাজাদের আঘাত করলেন, তাঁর দয়া অনন্তকালস্থায়ী।
18এবং শক্তিশালী রাজাদের বধ করলেন— তাঁর দয়া অনন্তকালস্থায়ী।
19ইমোরীয়দের রাজা সীহোনকে, তাঁর দয়া অনন্তকালস্থায়ী।
20বাশনের রাজা ওগকে তাঁর দয়া অনন্তকালস্থায়ী।
21এবং তাদের দেশ অধিকারস্বরূপ বণ্টন করলেন, তাঁর দয়া অনন্তকালস্থায়ী।
22নিজের দাস ইস্রায়েলকে অধিকার দিলেন, তাঁর দয়া অনন্তকালস্থায়ী।
23আমাদের দৈন্য দশায় তিনি আমাদের স্মরণ করলেন তাঁর দয়া অনন্তকালস্থায়ী।
24আমাদের শত্রুদের কবল থেকে আমাদের উদ্ধার করলেন, তাঁর দয়া অনন্তকালস্থায়ী।
25তিনি সব প্রাণীকে খাবার দেন, তাঁর দয়া অনন্তকালস্থায়ী।
26স্বর্গের ঈশ্বরের ধন্যবাদ করো। তাঁর দয়া অনন্তকালস্থায়ী।
Biblica® Open Bengali Contemporary Version™ (BENOCV) © 2007, 2017, 2019 Biblica, Inc. Source: eBible.org/benobcv/. License: CC BY-SA 4.0. “Biblica” and the Biblica Logo are registered trademarks of Biblica, Inc. Used with permission.