Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ (BENOCV)

গীত 133

শাস্ত্র অবাধে পড়ুন। এই অধ্যায়ের Divine Threads অধ্যয়ন শীঘ্রই আসছে।

1যখন ঈশ্বরের লোকেরা ঐক্যবদ্ধ হয়ে একত্রে বসবাস করে তা কত উত্তম ও মনোহর হয়!
2তা মূল্যবান সেই তেলের মতো যা মাথায় ঢেলে দেওয়া হয়, যা দাড়িতে গড়িয়ে পরে, যা হারোণের দাড়িতে গড়িয়ে পরে, যা তাঁর পোশাকের গলাবন্ধে গড়িয়ে পরে।
3মনে হয় এ যেন হর্মোণ পাহাড়ের শিশির যা সিয়োন পর্বতে ঝরে পড়ছে। কারণ সেখানে সদাপ্রভু তাঁর আশীর্বাদ দিলেন, এমনকি অনন্তকালের জন্য জীবন দিলেন।
Biblica® Open Bengali Contemporary Version™ (BENOCV) © 2007, 2017, 2019 Biblica, Inc. Source: eBible.org/benobcv/. License: CC BY-SA 4.0. “Biblica” and the Biblica Logo are registered trademarks of Biblica, Inc. Used with permission.